বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৪ AM

© সংগৃহীত

ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠিয়ে বাংলাদেশের নাগরিক এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ উপদূতাবাস সূত্র জানায়, বিষয়টি তারা জেনেছেন। কি কারণে এটা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। কবেকার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে, তা তারা জানার চেষ্টা করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এ নির্দেশিকা পেয়ে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কেন এমন হলো? কি করব? বুঝে উঠতে পারছি না।’

এনআরসি, সিএএবিরোধী বিক্ষোভে তিনি বন্ধুদের পাশে ছিলেন এমন অভিযোগে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তার সহপাঠীরা বলেন, এনআরসি ও সিএএবিরোধী একটি বিক্ষোভের সময় তিনি কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।

এক সহপাঠী জানান, ‘সে একটু সুস্থ হলে আমরা কথা বলব এ নিয়ে কী করা উচিত। তবে এটুকু বলতে পারি, এনআরসি বিরোধী কোনো বিক্ষোভে সমর্থন দেওয়ার মতো ঘটনা ঘটেনি।’

 

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬