মাহাথিরই মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

মাহাথির মোহাম্মদ পদত্যাগ করায় মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে তার পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। আজ সোমবার তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন তিনি।

এর আগে আজ দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর স্থানীয় বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় পুনরায় তাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

মাহাথির সরকারের মুখ্যসচিব মোহদ জুকি আলি বলেন, মাহাথির মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা। তবে নতুনভাবে সরকারপ্রধান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের বিষয়ে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর দফতর থেকে দুই বাক্যের এক বিবৃতিতে জানানো হয়, রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আনোয়ার ইব্রাহীম যেন ক্ষমতায় আসতে না পারেন; সেজন্য নতুন রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যেই প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ছিলেন তিনি।

নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬