‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছাত্রীর মাথার দাম ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৪ PM

© সংগৃহীত

সমাবেশ চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য অমূল্য লিওনা নামে এক ছাত্রীর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করা হয়েছে। শনিবার ভারতের বেঙ্গালুরুতে অতি দক্ষিণপন্থী সংগঠন শ্রীরাম সেনার পক্ষ থেকে এ ঘোষণা আসে। সংগঠনের তরফে জানানো হয়, অমূল্যকে হত্যা করতে পারলে হত্যাকারীকে ১০ লাখ রুপি দেবে তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলার সময় দক্ষিণ বেঙ্গালুরু কলেজের ওই ছাত্রী তার বক্তব্যের অংশ হিসেবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় অমূল্য লিওনাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে তরুণীর বাবার দাবি, তার মেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। তবে স্টেজে উঠে কেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে গেল তা জানা নেই তার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী সভার শেষে আমিম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওবেইসি যখন মঞ্চ ছাড়ছেন, তখন ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে বাধা দেন মঞ্চে হাজির নেতারা।

মঞ্চ থেকে নামতে গিয়েও ফিরে এসে তরুণীকে এই কাজ করতে নিষেধ করেন ওবেইসি। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি তিনি। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে শুরু করেন তিনি। তখন তাকে বলপূর্বক নিরস্ত করেন পুলিশ কর্মকর্তারা।

এরপর জানা যায়, তরুণীর নাম অমূল্য। পরে তাকে গ্রেপ্তার করে দেশদ্রোহিতার মামলা রুজু করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

এদিকে, অভিযুক্ত তরুণী যে নকশালদের সঙ্গে যুক্ত তার অকাট্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পা।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬