‘বাহুবলী’ রূপে ডোনাল্ড ট্রাম্প

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ AM

© সংগৃহীত

ভারতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে টুইটারের একটি এডিটেড ভিডিও আপলোড করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারের প্রকাশিত ওই ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প এবং জামাতা জেরিড কুশনারকে দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখও কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে। ‘বাহুবলী-২’ সিনেমার ‘জিও রে বাহুবলী’ গানের এডিটেড এই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

টুইটারে প্রকাশিত ওই ভিডিওয়ের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘ভারতীয় বন্ধুদের সঙ্গে তিনি দেখা করার জন্য মুখিয়ে আছেন।’

ভিডিওটি প্রকাশের দুই ঘণ্টার ব্যবধানে ১৭ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। সমালোচকরা বলছেন, ভারতীয় শিল্প-সংস্কৃতির সঙ্গে নিজের পরিচিতির বিষয়টি বুঝাতেই এডিট করা ভিডিওতে ‘বাহুবলী’ রূপে আবির্ভূত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬