ভাষা দিবসে মমতার শুভেচ্ছা

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৪ PM

© সংগৃহীত

একুশ মানে মাথা নত না করা, একুশ মানে বাংলা জয়ের প্রথম প্রহর। হাতে হাতে ফুল, কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা আর ভালোবাসায় রাঙানো হয়েছে সারাদেশে। শহিদদের স্বরণে ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে মিনারকে রাঙিয়ে তুলেছে দেশের প্রতিটা মানুষ। যে যেভাবে পেরেছে শহিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এ থেকে বাদ পরেননি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, ‘আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি।’

মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই। রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মরণে পালিত হয় আজকের দিনটি। নিউজ১৮।

 

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬