মিনার নেই, বাঁশ-কাপড়ে তৈরী মিনারে শ্রদ্ধা আছে খুদে শিক্ষার্থীদের

২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯ AM

© টিডিসি ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ হাতে গড়া বাঁশ ও লাল কাপড়ে তৈরি প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে খুদে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০৬নং মধ্যনরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি এলেই বাঁশ আর সাদা-লাল কাপড় দিয়ে শহীদ মিনার বানিয়ে অস্থায়ীভাবে নির্মিত এই শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। তবে এ দৃশ্য দেখে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন।

মধ্যনরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেয়ার জন্য লিখিতভাবে কোথাও আবেদন করিনি আমরা। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের বলেছি আমরা। তারা আশ্বাস দিলেও শহীদ মিনার আর করে দেয়নি তারা। এজন্য প্রতি বছর বাঁশ আর সাদা-লাল কাপড় দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। আমরাও তাদের সঙ্গে থাকি।

প্রধান শিক্ষক নুরুন্নাহার আরও বলেন, ১৯৮৩ সালে ১০৬নং মধ্যনরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে তিন শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। আমাদের সবার দাবি, আমরা একটা শহীদ মিনার চাই।

শহীদ মিনার নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের আশপাশের সব বিদ্যালয়ে অনেক সুন্দর করে শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সেখানে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। অনেক আনন্দ হয়। কিন্তু আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে রাত জেগে বাড়ির আশপাশের বিভিন্ন গাছ থেকে নানা রঙের ফুল সংগ্রহ করি আমরা। কিন্তু ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর স্থান নেই আমাদের বিদ্যালয়ে। তাই নিজেরাই বাঁশ আর কাপড় দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬