ছাত্রীদের বিবস্ত্র করে পরীক্ষা, প্রধান শিক্ষিকা গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫০ PM

© সংগৃহীত

ভারতের একটি কলেজের আবাসিক হোস্টেলে ছাত্রীদের ঋতুস্রাব হয়েছে কিনা তা পরীক্ষার কথা বলে তাদের বিবস্ত্র করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান শিক্ষিকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা, রীতা রানিগা (৩৮) এবং আরও তিন কর্মী—কোঅর্ডিনেটর অনিতা চোহান (৪৯), হোস্টেল সুপারভাইজার রমিলা হিরানি (২৯) এবং পিওন নয়না গোরাসিয়া (৪০)।

গত সোমবার ভারতের গুজরাটের ভূজে এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরেই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই কমিটির প্রধান হলেন ভারপ্রাপ্ত উপাচার্য দর্শনা ঢোলাকিয়া। বৃহস্পতিবার কলেজে গিয়েও কথা বলেন কমিটি সদস্যরা।

আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪৮ এবং ৩৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। কচ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) এদের গ্রেপ্তার করেছে।

সোমবার হোস্টেলে বাগানে একটি ব্যবহৃত প্যাড পড়ে থাকতে দেখা যায়। তখনই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ‘অপরাধী’-কে খুঁজে বের করতে সবাইকে পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনায় বিক্ষিপ্ত অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬