হবিগঞ্জের চীন ফেরত ছাত্রের শরীরে করোনাভাইরাস নেই

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ AM

© সংগৃহীত

ঢাকায় আশকোনা হজক্যাম্পের কোয়ারান্টাইন থেকে ছাড়পত্র পাওয়া চীন ফেরত এক বাংলাদেশি শিক্ষার্থী রায়হানকে গত রবিবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার শরীরে কোনও ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসক বলেন, গত রোববার রাতে শহরের শায়েস্তানগরের চীন ফেরত শিক্ষার্থী রায়হান আহমেদ অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এসময় চিকিৎসকরা তাকে সন্দেহভান হিসেবে সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে তার শরীরের রক্ত ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে- রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্বস্তিতে রয়েছে শহরের লোকজন।’  

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, রায়হানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না যাওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি বাড়িতে চলে গেছেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা থেকে শহরের লোকজনের মধ্যে আতঙ্ক ছিল। বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনার শুরু হয়েছিল।  

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬