ছুটিতে বাড়িতে এসে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৪ PM

© সংগৃহীত

রাজশাহীর বহরমপুর রেলক্রসিং এলাকায় রবিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বহরমপুর এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সারোয়ার জাহান প্রিন্স (১৯) নগরীর কাজলা এলাকার আনোয়ারুল ইসলাম মামুনের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি বেসরকারি পলিটেকটিক্যাল ইন্সটিটিউটের ছাত্র। 

রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রিন্স একটি মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন মহানগরীর বহমরপুর এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে বহুদূর নিয়ে যায়। পরে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে ঘটনাস্থলে নিহতের লাশ শনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের পরে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close