নাগরিকত্ব আইন চালু করবই: মোদী

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৪ PM

© সংগৃহীত

চাপের মুখে কোনোভাবেই সিএএ চালু করা থেকে পিছিয়ে আসবো না। ভারতে নাগরিকত্ব আইন বাস্তবায় হবেই। বহু বছর ধরে দেশ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএর মতো আইন চালু করার অপেক্ষায় ছিল। দেশের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে এক জনসভায় এসব কথা বলেন মোদী। দিল্লিতে কেজরিওয়ালের শপথে আমন্ত্রণ থাকলেও সেখানে না গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে চলে যান।

নাগরিকত্ব আইন চালু করা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা অটল এবং আমরা তা থাকবও। কোনও চাপের মুখেই তা থেকে পিছিয়ে আসব না।’

এদিকে দিল্লির শাহীনবাগে প্রতিদিন হাজার হাজার মানুষ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্য নাগরিকত্ব আইন না মানার ঘোষণা দিয়েছে।

মোদী সরকারের করা নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে সংখ্যালঘুরা বিপদে পড়বেন। বিশেষ করে লাখ লাখ মুসলিম ভারত থেকে বিতাড়িত হতে পারেন। মোদির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির অনেক নেতাই সরাসরি বলেছেন, মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। এ থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর কূটকৌশল হিসেবেই মোদী সরকার এ আইন করেছে। এমন অভিযোগ তুলে ভারতের সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরাও এ আইনের বিরুদ্ধে কথা বলছেন। এ আইনের কারণে আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মোদী।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬