করোনা ভাইরাসের আরও ভয়াবহ রুপ, বাড়ছে মৃতের সংখ্যা

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭ AM

© বিবিসি

চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হওয়ার কথা লক্ষণ দেখা যাচ্ছে না।দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। 

চীনের সরকারি তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার ৩৮০ জন। সর্বশেষ দিনেও প্রাণ হারিয়েছেন ১২১ জন। আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৮৫১ জন। 

এছাড়া জাপানের সাগরে কোয়ারেন্টাইন করে রাখা জাহাজে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২১৮ জনে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আড়ে বুধবার চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এক দিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়। দেশটি হুবেই প্রদেশে বুধবার ২৪২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি সবচেয়ে ভয়াল দিন বলে মনে করা হচ্ছে।

এছাড়া নতুন করে এ ভাইরাসে ১৪ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়। অথচ আগের দুই দিন এ ভাইরাস মৃত্যু ও আক্রান্তের হার কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছিল।

ইতোমধ্যে চীনের বাইরে আরও অন্তত ৩০টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মানুষ। চীনের বাইরে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন জাপানে, একজন হংকংয়ে এবং অপরজন ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬