এ আর রহমানের মেয়ের বোরকা নিয়ে তসলিমার মন্তব্য

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ AM

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নানামুখী মন্তব্য করে বারবারই তিনি আলোচনায় থাকে। এবার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে মন্তব্য করায় তিনি সমালোচনার মুখে পড়েছেন।

সম্প্রতি এক টুইট বার্তায় তসলিমা নাসরিন বলেন, ‘আমি এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে!’

এ আর রহমানের মেয়েকে নিয়ে তসলিমার এই টুইট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তিনি।

পাল্টা সমালোচনা করে তার নিজস্ব চিন্তাধারা এবং মতাদর্শ নিজের কাছে রাখতে তসলিমাকে পরামর্শ দিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ আবার তাকে সতর্কবাণী দিয়ে বলেছেন, ‘নিজের চরকায় তেল দিন।’

অনেকে তসলিমার সমর্থনে মুখ খুলেছেন। তাদের কথায়, ‘মেয়ের বোরকা পরার জন্য রহমানই দায়ী।’ এদিকে মেয়ের বোরকা পরা নিয়ে এ আর রহমানের ধর্মান্তকরণের প্রসঙ্গ টেনে এনেও তাকে কটাক্ষ করতে ছাড়েননি অনেকে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬