ভালোবাসা দিবসে ঢাবিসহ তিন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩ AM

© টিডিসি ফটো

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে আয়োজন করছে বিশেষ সঙ্গীত উৎসব ‘বাংলালিংক ভাইব ফেস্ট’। এই উদ্যোগে থাকছে তিনটি ভিন্ন আয়োজন – ‘বাংলালিংক ভাইব স্টুডিও’, ‘বাংলালিংক ভাইব ডে’ ও ‘বাংলালিংক ভাইব আওয়ার’।

এটি প্রতিষ্ঠানটির সঙ্গীত ভিত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলালিংক ভাইব’-এর অন্তর্ভুক্ত এ ধরনের প্রথম উদ্যোগ। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর আকর্ষণীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ওয়েবভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান ‘বাংলালিংক ভাইব স্টুডিও’ থাকছে।

অন্যান্য জনপ্রিয় ও সম্ভাবনাময় শিল্পীরা এই প্ল্যাটফর্মে বছরব্যাপী সঙ্গীত পরিবেশনা করবেন। বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিবেশনাগুলি উপভোগ করা যাবে। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক ভাইব ডে’।

এই আয়োজনে জনপ্রিয় ব্যান্ডের সাথে সঙ্গীত পরিবেশন করবে ক্যাম্পাসের শিল্পীরা। ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে চিরকুট, নেমেসিস, অ্যাভয়েডরাফা, আরবোভাইরাস ও অন্যান্য ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে পারবেন সঙ্গীতপ্রেমীরা।

আয়োজন দুটির পাশাপাশি থাকছে বাংলালিংক-এর একটি অভিনব উদ্যোগ। ‘কী নামে খুঁজবো তোমায়’ ও ‘ভালোবাসা কারে কয়’ নামক দুইটি ডিজিটাল-অডিও নাটক রেডিও ফুর্তি-তে।

অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬