হবু বউয়ের ছবি দেখালেন সৌম্য, লিখলেন— কামিং সুন

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২ PM

সম্প্রতি অল্প দিনের ব্যবধানে বিয়ে করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। শুভ কাজ সম্পন্ন করেছেন সাব্বির রহমানও। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন তিনি।

বিয়ে নিয়ে সৌম্য সরকার নিজেই গণমাধ্যমকে বলেছেন, ‘আমার গায়ে হলুদ ২৬ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি বিয়ে। পাত্রী আগে থেকেই চেনা জানা। দুই পরিবারের সম্মতিতে সব হচ্ছে। বিয়ের অনুষ্ঠান আমার গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই হবে।’

জানা গেছে, সৌম্যর হবু স্ত্রী খুলনার মেয়ে। এখন পড়াশোনা করছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এই বউয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। ক্যাপশন লিখেছেন- ‘কামিং সুন’।

ফেসবুকে পোস্ট করা ছবি

বিয়ে নিয়ে ব্যস্ত থাকবেন সৌম্য, তাই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচে দেখা যাবে না তাকে। সৌম্য ইতোমধ্যে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন। এদিকে মিরপুরে টেস্ট ম্যাচ হবে ২২-২৬ ফেব্রুয়ারি।

সিরিজ নিয়ে সৌম্য সরকার বলেছেন, ‘আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব।’

পাকিস্তান সফরে টেস্ট দলে ছিলেন সৌম্য সরকার। কিন্তু মূল একাদশে জায়গা পাননি। গতকাল (বুধবার) দেশে ফিরেছে মুমিনুল হকের দল। দেশে ফিরে বিয়ের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সৌম্য সরকার।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬