আসামের সব সরকারি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ PM

© সংগৃহীত

আসামে সরকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ছয় মাসের মধ্যে সেগুলোকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘শিশুদের ধর্ম, ধর্মগ্রন্থ ও ভাষা, যেমন আরবি, শিক্ষা দেওয়া ধর্মনিরপেক্ষ সরকারের কাজ না।’ খবর: এনডিটিভি।

আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৭ সালে মাদ্রাসা ও সংস্কৃত টোল বোর্ড তুলে দিয়ে বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত করেছিল। এখন সেগুলোকে পুরেপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা।

শিক্ষামন্ত্রী শর্মা বলেন, ‘আসামে প্রায় ১২০০ মাদ্রাসা ও ২০০ সংস্কৃত টোল আছে। কিন্তু এগুলো পরিচালনা করার মতো স্বতন্ত্র কোনো বোর্ড নেই। এই প্রতিষ্ঠানগুলোর লোকজন ম্যাট্রিকুলেশন বা উচ্চ মাধ্যমিক স্কুলের সমমানের সার্টিফিকেট পাওয়ায় অনেক সমস্যা তৈরি হচ্ছে। এ কারণেই রাজ্য সরকার সব মাদ্রাসা ও সংস্কৃত টোলকে নিয়মিত স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।’

তবে বেসরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোলগুলো কার্যক্রম অব্যাহত রাখতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য তারা যেন একটি নিয়ন্ত্রক কাঠামো অনুযায়ী চলে তা নিশ্চিত করতে শিগগিরই নতুন একটি আইন করা হবে।

এর পাশাপাশি রাজ্যটিতে বিদ্যমান প্রায় দুই হাজার বেসরকারি মাদ্রাসাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিবিধান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ‘রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ সত্তা হওয়ায় এটি ধর্মীয় শিক্ষায় নিয়োজিত সংস্থাকে অর্থায়ন করতে পারে না।’

অভিভাবকের নেওয়া সিদ্ধান্তের কারণে শিশু যেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক সাধারণ শিক্ষা মাদ্রাসাগুলোতে নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬