আসামের এনআরসির সব তথ্য গায়েব

১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬ PM

© সংগৃহীত

আসামের জাতীয় নাগিরকপঞ্জির (এনআরসি) সব তথ্যই সরকারি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে। দুই মাস ধরে ওই ওয়েবসাইটে কোনো তথ্য নেই। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর আনন্দবাজারের।

আনন্দবাজার পত্রিকা জানায়, ৬ বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি খরচ করে আসাম রাজ্যের এনআরসি করা হয়েছিল। তবে যে ওয়েবসাইটে আসামের এনআরসি সংক্রান্ত সব তথ্য দেখা যেত, গত দু’মাস ধরে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। বিরোধীদের দাবি, এনআরসির সব তথ্যই গায়েব করে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা ঘটেছে।

আসামে এনআরসির বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্যই এই সমস্যা। এই বিপত্তির জন্য তিনি দায়ী করেছেন পূর্বতন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে। তাঁর দাবি, গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত উইপ্রোর সঙ্গে চুক্তি ছিল। কিন্তু পূর্বতন কো-অর্ডিনেটর তা নবায়ন করেননি। সে জন্য ১৫ ডিসেম্বর থেকে কিছুই দেখা যাচ্ছে না।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬