ইংলিশ ক্রিকেটে তিন মুসলিম খেলোয়াড়ের ইতিহাস

১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৫ PM

© সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশদের পক্ষে ম্যাচ খেলেছেন তিনজন মুসলিম খেলোয়াড়। রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সৃষ্টি হয়েছে ইতিহাস। সেখানে তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে ইংল্যান্ড।

এদিন প্রথমবারের মতো ইংলিশ ক্রিকেটে একসঙ্গে খেলা তিন মুসলিম খেলোয়াড় হলেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ, মঈন আলী ও আদিল রশিদ। সাকিব মাহমুদের অভিষেক হয়েছে একদিনের ক্রিকেটে।

এর মধ্য দিয়ে ইংলিশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার তিনজন মুসলিম জায়গা পেলেন। তিনজনই কাশ্মীরি বংশোদ্ভূত পাকিস্তানি। এর মধ্যে মঈন আলী বার্মিংহামের। আর আদিল রশিদ ব্রাডফোর্ডের। সাকিব মাহমুদ জন্মেছেন বার্মিংহামে, বড় হয়েছেন ল্যাঙ্কাশায়ারের রোচডেলেতে।

তিনি পাকিস্তানি অভিবাসী পিতামাতার ঔরসে জন্মেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দুই উইকেটে বিজয়ী হয়েছে ইংল্যান্ড। ফলে ম্যাচে ১-১ সমতা ফিরেছে। দলের জয়ে ওই তিন মুসলিম খেলোয়াড়ের বড় ভূমিকা ছিল।

প্রোটিয়ারা প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২৫৬ রান করে। ইংল্যান্ডের পক্ষে বোলিং শুরু করেন সাকিব মাহমুদ। পাঁচ ওভার বল করে ১৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। সাকিবের প্রথম শিকারে পরিণত হন দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিকস।

অন্যদিকে গত বছর বিশ্বকাপের পর প্রথমবার একসঙ্গে খেলেন ইংল্যান্ডের স্পিন বোলার মঈন আলী ও আদিল রশিদ। দু’জনেই ১০ ওভার করে বল করেন। ৪২ রান দিয়ে এক উইকেট শিকার করেন মঈন। আদিল রশিদ ৫১ রান দিয়ে নেন ৩ উইকেট।

ম্যাচের ৪৪ তম ওভারে ৮ উইকেট হারিয়ে বিজয়ী হয় ইংল্যান্ড। জনি বেইরস্টো দ্রুততার সঙ্গে ৪৩ রান তুলে নেন। জো রুট এবং জো ডেনলি করেন যথাক্রমে ৪৯ ও ৬৬ রান। শেষের দিকে মাত্র ২০ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। তবে মঈন আলী ১৭ রান করে জয় ঘরে তোলেন।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬