সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলিম প্রতিবেশীর কবরে মাটি দিলেন হিন্দুরা

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২ PM

© সংগৃহীত

সাম্প্রদায়িক সম্প্রীতি যে ভারতের ঐতিহ্য তাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে সকলকে জানান দিলেন মালদহের চাঁচলের অশ্বিনপুর গ্রামের বাসিন্দারা। ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির এ বার্তায় হঠাৎ মুসলমান বৃদ্ধের মৃত্যু সংবাদ শুনে শেষবারের মতো তাঁকে দেখতে কবরস্থানে দৌড়ে গেলেন নিহতের হিন্দু প্রতিবেশীরা। ধর্মীয় আচার মেনে কবরে মাটিও দিলেন তারা।

মালদহের চাঁচলের অশ্বিনপুর গ্রামের বাসিন্দা আবদুল রশিদ। পেশায় রেশন ডিলার ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালেই মারা যান তিনি। তার মৃত্যুর খবর পেয়ে কবরস্থানে পৌঁছান হিন্দুরাও। ধর্মীয় রীতি মেনে কবরে মাটি দেন তারাও।

কবরস্থানে উপস্থিত বীরেন্দ্র প্রসাদ রাম বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘদিনের আলাপ ছিল আবদুল রশিদের। তিনি খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ করে তার মৃত্যুতে আমরা শোকাহত। এখানে জাতি, ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমরা তার দেহ নিয়ে কবরস্থানে যাই। আবদুল রশিদের কবরে মাটি দিয়ে তার আত্মার শান্তি কামনা করেছি।’

চাঁচলের বিধায়ক আসিফ মেহেবুব বলেন, এরকমভাবেই যেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।' ওই এলাকার মাধাইহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইখুল আলম সিদ্দিকিও প্রতিবেশীর শেষযাত্রায় অংশ নেন। তিনি বলেন, হিন্দু-মুসলিম ভাই ভাই। এই বার্তাই দেশজুড়ে পৌঁছে দিতে চাই আমরা।

ভারতের বিভেদের রাজনীতি যখন দেশের মানুষকে ধর্মের পাঁচিলে ঘিরে ফেলছে, ঠিক তখনই দক্ষিণ খোলা বারান্দার মতো জাগছে মালদহ। ধর্মীয় বিভেদের উত্তাপে ভাই-ভাইয়ের সম্পর্ক নষ্ট হতে পারে না। বরং বিভেদের উত্তাপে সম্প্রীতি আরো গভীর হয়। ধর্মের ভিত্তিতে বিভাজনকারীদের গালে এ যেন নিঃশব্দে এক করাঘাত।

ট্যাগ: ভারত
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬