খাবার চুরির দায়ে কোটি টাকা বেতনের চাকরি খোয়ালেন ভারতীয় নাগরিক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ AM

© সংগৃহীত

ভারতীয় নাগরিক পারস শাহ নামে এক ব্যাংক কর্মকর্তা ক্যান্টিন থেকে খাবার চুরির দায়ে চাকরি খোয়ালেন। তিনি লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি ব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। তিনি বছরে বেতন পেতেন প্রায় নয় কোটি ২০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে লন্ডনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটি ব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের উচ্চপদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়।

তার এক সহকর্মীর ভাষায়, সকলেই তাকে পছন্দ করতেন। কাজের জগতে তিনি খুব সফলও। এইচএসবিসিতে কাজ করেছেন সাত বছর। তারপর ২০১৭ সালে যোগ দেন সিটিগ্রুপে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অচিরেই তার বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি পারস।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬