ফোনে ব্যস্ত রাঁধুনি, রান্নার কড়াইতে পড়ে শিশুর মৃত্যু

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৫ PM

© সংগৃহীত

রান্নাঘরে এক নারী রান্না করছিলেন স্কুলের মিড ডে মিল। আর পাশেই ফুটন্ত কড়াইয়ের খেলছিল একটি শিশু। খেলতে খেলতে গরম কড়াইতে ছিটকে পড়ল ওই শিশু। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি স্কুলে।

তিন বছর বয়সী শিশুটির সঙ্গে তার দুই ভাইও ওই স্কুলে পড়ত খবরে বলা হয়েছে।

স্বজনদের অভিযোগ, রাঁধুনি শিশুদের দিকে নজর না দিয়ে দিনভর মোবাইলে ব্যস্ত থাকায় এই বিপত্তি ঘটেছে। এ ঘটনায় এফআইআর দায়ের করেছে নিহত শিশুর পরিবার। তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলাশাসক।

ঘটনার তদন্তের নির্দেশে দিয়েছেন জেলাশাসক সুশীল পটেল । তিনি বলেন, ‘পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। দুর্ঘটনার সময় ছ’জন রাঁধুনি সেখানে রান্না করছিলেন। এ ঘটনার ওই স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন বলে জানান তিনি।’

সুশীল পটেল আরও বলেন, রান্নার কড়াইয়ে পড়ে যাওয়ার পর বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসা করার সময় মৃত্যু হয় তার।

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬