বিশেষ ফ্লাইটে উহান থেকে দেশে ফিরছে ৩১৬ বাংলাদেশি

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ AM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সংক্রমণের কারণে চীনের উহান শহরে আটকে পড়া ৩৬১ জন বাংলাদেশিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে৷ তাদের আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চীনের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদিশ শিক্ষার্থীদের তার আগেই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। চারজন ক্যাপ্টেন (বোয়িং ৭৭৭) সেচ্ছায় এই জীবন ঝুকিপূর্ণ ভ্রমণে যান

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ফেরার পর তাদের সবাইকে আশকোনো হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন।

জানা যায়, চীনে করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ২১৩ জনে। শুক্রবার সকাল পর্যন্ত নতুন মারা গেছেন ৪৩ জন। বেশিরভাগ আক্রান্তের ঘটনা ঘটেছে হুবেই প্রবেশ ও তার রাজধানী উহানে। তবে চীনের বাইরে এখনও কেউ মারা যায়নি।

সকালে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ইউএনবিকে জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিজি ৭০০২ ফ্লাইট যোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়সূচি রয়েছে। চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন শিশু রয়েছে।

এর আগে শুক্রবার বিশেষ বিমান যোগে বাংলাদেশের নাগরিকদের ফেরত আনার অনুমতি দেয় চীনের বিমান কর্তৃপক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে জানান, ‘সেখানে (চীনে) বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আসতে আমরা প্রস্তুত। চীন সরকারকেও আমরা এটি জানিয়েছি। তারা অনুমতি দিয়েছে এখন আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারব।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ফেরত আসতে যাওয়া কোনো বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হননি বলে চীন সরকার নিশ্চিত করেছে। তবে উহান থেকে ফেরত আসাদের পর্যবেক্ষণ করার জন্য আশকোনা হজ ক্যাম্পে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে।

বাংলাদেশিদের দেশে আনার পরের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা আসলে আমরা ওদের আলাদাভাবে রাখব এবং পর্যবেক্ষণ করব। আমাদের হাসপাতালে বিশেষ আয়োজন করা হয়েছে...এটা স্বাস্থ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। আনার দায়িত্ব আমাদের আর তারপরের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০-৫০০ বাংলাদেশি শিক্ষার্থী উহানে আছেন। হুবেই প্রদেশের রাজধানী উহান করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র। চীন সরকার শহরটি অবরুদ্ধ করে রেখেছে এবং আরও কয়েকটি শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রেখেছে।

বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের সাহায্যে একটি হটলাইন নম্বর +(৮৬)-১৭৮০১১১৬০০৫ খুলেছে।

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬