করোনাভাইরাস

মাস্ক সংকটে মুখে স্যানিটারি প্যাড

৩১ জানুয়ারি ২০২০, ০৩:২৯ PM

© সংগৃহীত

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষ একাধিক নির্দেশনা জারি করেছে। তার মধ্যে রয়েছে ঘরের মধ্যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক সহ ভিড়ের মধ্যে না যাওয়ার নির্দেশনা। তবে ঘরে মধ্যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে যাওয়াতে মাস্কের সংকট দেখা দিয়েছে।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যম জানায়, ভাইরাস ছড়িয়ে যাওয়ায় মাস্কের সংকট দেখা দিয়েছে। মেডিকেল শপগুলোতে অনেক সময় পাওয়া যাচ্ছে না মাস্ক। ফলে প্রাণ বাঁচাতে হাতের কাছে যাই পাচ্ছেন তাই দিয়ে মুখ ঢেকে রাখছেন মানুষ। উহান, সাংহাইসহ চীনের একাধিক প্রদেশে এমন চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, কেউ বাতাবি লেবুর খোসা, কেউ প্লাস্টিকের বোতল আবার কেউ স্যানিটারি প্যাডও ব্যবহার করেছেন। ভাইরাস থেকে বাঁচতে নারীদের অন্তর্বাসও মাস্ক হিসেবে মুখে দিতে দেখা গিয়েছে একজনকে।

উল্লেখ্য, ভাইরাসটির উৎপত্তিস্থল উহানসহ একাধিক শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট প্রায় জনশূন্য। গণপরিবহণও বন্ধ আছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ২১৩ জন এবং আক্রান্ত হয়েছে সাড়ে নয় হাজারের বেশি।

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬