করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে একজন কুর্মিটোলা হাসপাতালে

৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩০ AM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে চীন থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে চীন থেকে আসা এই যাত্রীর অতিরিক্ত তাপমাত্রায় জ্বর ধরা পড়ে। পরে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ায় সাজ্জাদ বলেন, ‘করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে, করোনা ভাইরাসে চীনে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। একদিনের ব্যবধানে ভাইরাসটিতে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এর মধ্যে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল শুধু উহান শহরেই মারা গেছে ১৬২ জন। বাকিগুলো চীনের অন্যান্য শহরে।

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬