করোনাভাইরাসে মৃত বেড়ে ২১৩, আক্রান্ত ৯০০০

৩১ জানুয়ারি ২০২০, ০৮:৪৫ AM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।

হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যা ভাইরাসটির কেন্দ্রস্থলউহানশহরে মৃতের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে আর ভাইরাসটির কেন্দ্রস্থল উহান প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটির মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

সংস্থাটির প্রধান বলেন, এ ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্যসেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তবে, চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করলেও এক সপ্তাহ আগেও গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছিলো হু।

হু’র কর্মকর্তারা বলছেন, নতুন করে চীনে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে একে একে করে এই রোগ ছড়িয়ে পড়ছে। আমরা এই বিষয়ে স্পষ্ট উদাহরণ দেখেছি। ফলে সবকিছু পর্যালোচনা করে সংস্থাটির বিশেষজ্ঞ কমিটি জরুরি অবস্থা ঘোষণা করলো।

হু ডিজি বলেন, চীনে যা ঘটছে এই কারণে নয়, বরং অন্য দেশে যা ঘটছে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হলো দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।

এই ভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে চীনে এ পর্যন্ত ২১৩ জন মানুষ মারা গেছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ৫শ জন বাংলাদেশি চীনে আটকা পড়েছে।

 

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ কী?
এ ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর ও শুষ্ক কাশি হতে পারে। এর সপ্তাহখানেক পর শ্বাসকষ্টও দেখা দেয়। অনেক সময় নিউমোনিয়াও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা লাগে। তবে এসব লক্ষণ মূলত রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানা গেছে।

সেক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদম প্রাথমিক লক্ষণ কী বা আদৌ তা বোঝা যায় কি-না তা এখনও অজানা। তবে নতুন এই করোনাভাইরাস যথেষ্ট বিপজ্জনক। সাধারণ ঠান্ডা-জ্বরের লক্ষণ থেকে এটি মৃত্যুর দুয়ার পর্যন্তও নিয়ে যেতে পারে।

এই ভাইরাস বিপজ্জনক হয়ে উঠছে কারণ এ বিষয়ে এখনও ভালোভাবে জানা সম্ভব হয়নি। বিশেষ করে এ ভাইরাস কতটা বিপজ্জনক এবং এটা একজন থেকে আরেকজনের শরীরে কীভাবে ছড়িয়ে পড়ছে এ বিষয়গুলো এখনও পরিষ্কার নয়।

এখন পর্যন্ত এটা জানা সম্ভব হয়েছে যে, এ ভাইরাস থেকে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক ক্ষেত্রেই এটা অনেক ভয়াবহ হতে পারে। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণের ক্ষমতা আরও প্রবল হচ্ছে এবং সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬