ইনিই বিশ্বের সবচেয়ে সুন্দরী দাদি

৩০ জানুয়ারি ২০২০, ১০:১০ PM

© সংগৃহীত

প্রথম ভারতীয় হিসেবে দাদিদের (গ্র্যান্ডমাদার) সুন্দরী প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছেন ভারতের বেঙ্গালুরুর ৬২ বছরের বৃদ্ধা আরতি বি চাটলানি। বুলগেরিয়ার সোফিয়াতে এই মাসেরই ১৯ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সৌন্দর্যের যে নির্দিষ্ট কোনও বয়স হয় না, সে বার্তা দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।

শুধু খেতাব জয় নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে প্রস্তুতিতে গোটাটাই যেন এক ম্যাজিক-সফর বলে জানিয়েছেন আরতি চাটলানি। তিনটি রাউন্ডে প্রতিযোগিতা হয়। প্রথমে ন্যাশনাল কস্টিউম রাউন্ড, এরপর ট্যালেন্ড রাউন্ড এবং একদম শেষে ক্রাউনিং সেরিমনি রাউন্ড।

প্রথম রাউন্ডে লেহেঙ্গা ও কনের মতো গহনা পরেছিলেন বলে জানান আরতি। ট্যালেন্ট রাউন্ডে একটি হিন্দি গানের সঙ্গে ডান্স পারফরমেন্স করেন তিনি। তার নাচে গ্র্যান্ডমাদারের সঙ্গে নাতি-নাতনিদের সম্পর্ক তুলে ধরা হয়। প্রতিযোগিতায় তার থেকে বেশি লম্বা ও ফিট গ্র্যান্ডমাদার থাকলেও তার আন্তরিকতা বিচারকদের মন ছুঁয়ে যায় বলে জানিয়েছেন আরতি। গোটা সফরে সব সময় নিজের পরিবারকে পাশে পেয়েছিলেন তিনি।

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬