জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর বন্দুকধারীর গুলি (ভিডিও)

৩০ জানুয়ারি ২০২০, ০৪:২০ PM

© সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিল চলাকালীন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশের উপস্থিতিতে গুলি চালিয়েছে এক বন্দুকধারী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মহাত্মা গাঁধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাটের দিকে মিছিল করে যাচ্ছিলেন জামিয়ার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সেই সময়ই ওই মিছিল লক্ষ্য করে পিস্তল তাক করেন এক যুবক। ‘ইয়ে লো আজাদি’ বলেই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিতে জামিয়ার শাদাব নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তার হাতে গুলি লেগেছে।

এদিকে পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় সমগ্র দিল্লি পুলিশকেই দায়ী করেছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, মিছিল ঘিরে যাতে কোনওরকম অশান্তি না বাধে সে জন্য আগে থেকেই ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীদের আটকাতে হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে ব্যারিকেডও বসানো হয়। তাতে দমে না গিয়ে রাস্তার উপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসেন অভিযুক্ত। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি।

সেই সময় তাঁকে বাধা দেওয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছিল বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অভিযুক্ত ওই যুবকের গুলিতে এক পড়ুয়া জখম হওয়ার পর চরম উত্তেজনা তৈরি হয়। এক জোটে ঝাঁপিয়ে আন্দোলনকারীরাই অভিযুক্তকে ধরে ফেলেন। তাতেই বাগে আনা সম্ভব হয় তাঁকে। তার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম গোপাল। বয়স ৩১ বছর। কী উদ্দেশ্যে তিনি মিছিলে গুলি চালিয়েছেন তা এখনও জানা যায়নি।

 

শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাদের মবের মুখে ভিসির পদত্যাগ, আইনি ব্যবস্থার দাবি…
  • ০৭ অক্টোবর ২০২৬