ভারতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

৩০ জানুয়ারি ২০২০, ০৪:১৭ PM
হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগী

হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগী © সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো একজনের শরীরে প্রাণঘাতী নভেল কোরানাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কেরালায় উহান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘ওই রোগীকে হাসপাতালে পৃথক অবস্থায় রাখা হয়েছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে।’ এতে আরও বলা হয়, ‘রোগীর অবস্থা স্থিতিশীল আছে এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ভাইরাসটির সংস্পর্শে এসেছিল বলে ধারণা করা ৪০০ জনেরও বেশি লোককে কেরালায় তাদের বাড়িতে নজরদারির মধ্যে রাখা হয়েছে। দিল্লি ও মুম্বাইসহ দেশটির বিভিন্ন শহরের হাসপাতালে সংক্রমণের সম্ভাব্য ঘটনাগুলোর ক্ষেত্রে রোগীদের বিচ্ছিন্ন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কেরালার এর্নাকুলাম জেলায় তিনজন পর্যবেক্ষণাধীন ও ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে চিকিৎসকদের সন্দেহের তালিকায় আছেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

ভারতের জ্যেষ্ঠ সরকারি এক কর্মকর্তা বলেছেন, আক্রান্তের ঝুঁকি তৈরি হওয়ায় করোনাভাইরাসের প্রাণকেন্দ্র উহান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার চেয়ে অন্য কোনও উত্তম বিকল্প নেই। নাগরিকদের ক্রমাগত চাপের কারণে উহান থেকে ভারতীয়দের ফেরত আনতে একটি বিমান প্রস্তুত রাখা হয়েছে। উহানে ভারতীয় অনেক শিক্ষার্থী রয়েছেন; যারা সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

গত বছরের শেষ দিনে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন।

আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৯ জায়গায় অন্তত ৯১ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬