আলহামদুলিল্লাহ, পরিবর্তন আসতে শুরু করেছে: আজহারী

৩০ জানুয়ারি ২০২০, ০৩:১১ PM

© টিডিসি ফটো

ওয়াজ মাহফিল মানেই মানুষ মনে করে রাতে ইসলামিক আলোচনার আসর। আয়োজকরাও বেশি মানুষ সমাগমের আশায় রাতে মাহফিলের আয়োজন করে থাকেন। তবে সেই ধারণা ব দিনেরবেলায় ওয়াজ মাহফিল নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ স্ট্যাটাস দেন।

আজহারী বলেন, ‘বেশ কয়েক বছর যাবত, গভীর রাত পর্যন্ত মাহফিলের কুফল নিয়ে বিভিন্ন প্রোগ্রামে কথা বলে আসছিলাম। প্রথম প্রথম যারা শুনতেন, তারা বলতেন– দিনেরবেলা কি লোকজন আসবে?’

‘আলহামদুলিল্লাহ, পরিবর্তন আসতে শুরু করেছে। এখন দিনের মাহফিলেও দ্বীনি ভাইবোনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। পরিবর্তনের ছোঁয়া লাগুক সর্বত্র, ধীরে ধীরে, আত্মোপলব্ধি থেকে।’

স্ট্যাটাসের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতিতে দিনেরবেলায় আয়োজিত ওয়াজ মাহফিলের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন আজহারী।

ট্যাগ: ফেসবুক
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
গণপিটুনিতে নিহত চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬