এমসিইউ ইন্সটিটিউট সাংবাদিকতা কোর্সে ভর্তির সময় বাড়লো

২৯ জানুয়ারি ২০২০, ০১:২১ PM

© টিডিসি ফটো

এমসিইউ ইন্সটিটিউট-এর সাংবাদিকতা-লেখালেখি প্রশিক্ষণ কোর্সে ভর্তির সময় বাড়িয়ে ১২ ফেব্রুয়ারী করা হয়েছে। বাচনিক উৎকর্ষতা-লেখালেখি ও সাংবাদিকতার উপর দেশে প্রথম তিন মাসব্যাপী এই কোর্সে সীমিত প্রশিক্ষণার্থী নিয়ে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।

পরীক্ষামূলকভাবে বাংলাদেশে সাংবাদিকতায় আগ্রহী ও কর্মরত তরুণ সংবাদকর্মীদের জন্য নিবেদিত এই কোর্সে প্রশিক্ষণ দেবেন দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কাজী রফিক, গবেষক-কলামিস্ট দুলাল আচার্য, কলামিস্ট মীর আবদুল আলীম, কলামিস্ট মোমিন মেহেদী, অর্ধ সাপ্তাহিক সুবাণী সম্পাদক আইয়ুব রানা, অনলাইন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শান্তা ফারজানাসহ দেশ বরেণ্য সাংবাদিক-আবৃত্তিশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিরা।

১২ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি ২০০ টাকা দিয়ে- সাউন্ডবাংলা, ৩৩ তোপখানা রোড (নিচতলা) ঢাকা ১০০০; অথবা ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে বিকাশ করে কুরিয়ারযোগে ফরম সংগ্রহ করা যাবে। মাত্র ১৫০০ টাকার বিনিময়ে তিন মাসব্যাপী এই কোর্সে সাংবাদিকতার উপর রচিত গ্রন্থ ‘সংবাদ-এর ক্লাস’(প্রথম পাঠ), রাইটিং প্যাড,কলম সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।

কোর্স শেষে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও মেধাবীদের ক্রেস্ট প্রদানের ব্যবস্থা থাকবে। ক্লাস হবে ১৪ ফেব্রুয়ারী থেকে প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। বিজ্ঞপ্তি

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬