ভোটার কার্ডে স্বামীর নাম ‘হাসপাতাল’!

২৭ জানুয়ারি ২০২০, ০৫:৪৫ PM

© সংগৃহীত

ভোটার কার্ডে স্বামীর নাম এসেছে ‘হসপিটাল’! এমনটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্ত্রী। এই ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের বাবলাবোনায়।আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম উনজিলা বিবি। বাড়ি ডোমকলের রমনা শেখপাড়ায়। ভোটার তালিকায় তার স্বামীর নাম হয়ে গিয়েছে ডোমকল হসপিটাল।

শুধু তার ভোটার কার্ডেই নয়; এমন হাস্যকর অসংখ্য ভুল হয়েছে ওই এলাকায়। নারী ভোটার কার্ডে পুরুষের ছবি ছাপা হয়েছে। কোথাও পুরুষ নামের পাশে নারীর ছবি জুড়ে দেয়া হয়েছে। মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে ভোটার কার্ডে এমন ভুলের ছড়াছড়িতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

এর আগেও একই ভোটার কার্ডে পাড়ার নাম ভুল লেখা হয়েছিল। আর তা সংশোধন করতে ফের কার্ড স্থানীয় প্রশাসনিক অফিসে জমা দেন উনজিলা বিবি।এবার পাড়ার নাম সংশোধন করা হলেও স্বামীর নাম বদলে হাসপাতাল হয়ে গেছে।

এ বিষয়ে উনজিলা বিবি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ যেই হাসপাতালে গেলে ওষুধ পাই না, ডাক্তারের দেখা পাই না। আর ভোটার কার্ডে দেখলাম সেই হাসপাতালই আমার স্বামী!’

শুধু উনজিলার বিষয়েই নয় আরো এক ব্যক্তি এমন ভুক্তোভোগী হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। পার্শ্ববর্তী গ্রাম ইসলামপুরের মোল্লাডাঙার আসরফ মণ্ডলের হাইকোর্টে কাজ করেন। তিনি তার আধার কার্ড হাতে পেয়ে চমকে ওঠেন। সেখানে তার নাম লেখা রয়েছে ‘হাইকোর্ট মণ্ডল’

এমন সব অভিযোগের বিষয়ে ডোমকল জেলা প্রশাসক সন্দীপ ঘোষ বলেন, ‘ বিষয়টির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। যদিও এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই। ভোটার কার্ড ও আধার কার্ড যেখানে সংশোধন হচ্ছে সেখানে গিয়েই ফের আবেদন করতে হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬