চোখের ভিতরেও ঢুকছে করোনা ভাইরাস!

২৬ জানুয়ারি ২০২০, ০১:১৯ PM

© সংগৃহীত

চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভাইরাসটি কতটা ভয়ংকর তা ইতিমধ্যে বিশ্ববাসি বুঝতে পেরেছেন। রহস্যময় এই ভাইরাস চোখ দিয়েও আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চোখে হাত দেওয়ার কারণে সেখান থেকে অনেক সময় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। এটা গুয়াংফার শঙ্কাকে বিশেষজ্ঞরাও সমর্থন করেছেন।

চীনা চিকিৎসক ওয়াং গুয়াংফা নিজেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা করছেন। তিনি জানিয়েছেন, নাকেমুখে এবং হাতে সব ধরনের প্রতিরোধক ব্যবস্থা নেয়ার পরেও তিনি অসুস্থ বোধ করছেন। তার ধারণা, চোখে চশমা না পরায় সেখান থেকে ভাইরাসটি ঢুকেছে।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বিভিন্ন প্রান্তে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১০০০ জন সংক্রমিত হয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রতিষেধক আবিষ্কার করতে বিজ্ঞানীরা দিনরাত গবেষণা করছেন। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি শুরুতে ফ্লুর মতো অসুস্থতায় পড়ছেন। নিরাপদ থাকতে দিনে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মানুষ থেকে মানুষে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চীনের চিকিৎসকেরা। আক্রান্ত ব্যক্তি কাশি, তীব্র জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন।

আমেরিকার লেডি অব লরডেস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলছেন, ‘নতুন ভাইরাসটি নভেল করোনাভাইরাস (nCoV)। শ্বাসযন্ত্রের সিনড্রোম করোনাভাইরাস থেকে এটি আলাদা।’

‘মানুষসহ অন্য প্রাণীর মাধ্যমেও এটি ছড়াতে পারে। তবে ঠিক কোন প্রাণীর মাধ্যমে ছড়াচ্ছে, সেটি বোঝা যাচ্ছে না।’

ভাইরাসটি শুরুতে ফুসফুস আক্রমণ করে। যার কারণে প্রদাহ হয়। এক সময় রক্তে ছড়িয়ে পড়ে।

ট্যাগ: ভাইরাল
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence