বোরকা পরে কলেজে এলে জরিমানা ২৫০ রুপি!

২৬ জানুয়ারি ২০২০, ০৯:০৬ AM

© ফাইল ফটো

ভারতের কলেজ গুলোতে বোরকার উপর নিষেধাজ্ঞা এটা নতুন কিছু নয়। এবার ভারতের বিহার রাজ্যের পাটনা জেডি মহিলা কলেজে যদি কোনো শিক্ষার্থী বোরকা পরে যান, তবে তাকে ভারতীয় ২৫০ রুপি জরিমানা দিতে হবে। শনিবার (২৫ জানুয়ারি) কলেজের এমন নোটিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নোটিশে ‘ড্রেসকোড লঙ্ঘন’ অজুহাতে শিক্ষার্থীদের জন্য বোরকা পরাকে নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে বলা হয়, ‘সব শিক্ষার্থীকে কলেজে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে আসতে হবে। কলেজে বোরকা পরে আসতে শিক্ষার্থীদের নিষেধ করা হচ্ছে।’

কলেজটির প্রধান বীণা অমৃত স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত বছরের সেপ্টেম্বরে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের সেন্ট ফ্রান্সিস মহিলা কলেজে শিক্ষার্থীদের পোশাক নিয়ে এমনই এক নির্দেশনা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়।

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬