বিহারের কলেজে নিষিদ্ধ বোরকা

২৫ জানুয়ারি ২০২০, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

ভারতের বিহারের পটনার জেডি উইমেনস কলেজে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয় বোরকা পরলে দিতে আড়াইশ রুপি জরিমানা। চলতি সপ্তাহের শুরুতে এমন নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ওই নোটিশ দেওয়া হয়। তাতে বলা হয়েছে, আমরা ছাত্রীদের জানাচ্ছি, কর্তৃপক্ষের নির্ধারিত ড্রেস কোড মেনেই কলেজ চত্বরে ঢুকতে হবে। ব্যতিক্রম কেবলমাত্র শনিবার। কলেজ চত্বরে ও ক্লাসরুমে বোরকা পরে আসা নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে আড়াইশ রুপি।

কলেজের প্রিন্সিপাল শ্যামা রায় বলেন, ‘বোরকা শব্দটা ব্যবহার না করলেই হতো।’ আরজেডি-র বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ ‘তালিবানি’ আচরণ করছে। অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহার করতে হবে। আরজেডি-র বিধায়ক ভাই বীরেন্দর বলেন, আপত্তিকর পোশাকের ওপর নিশ্চয় নিষেধাজ্ঞা থাকা উচিত। কিন্তু কুর্তা-পায়জামা অথবা বোরকায় নিষেধাজ্ঞা জারি করা অনুচিত। কলেজ কর্তৃপক্ষ তালিবানি নিষেধাজ্ঞা জারি করেছে।’

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬