ঢামেকেই ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যার চেষ্টা

২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫ AM

© সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কর্তব্যরত অবস্থায় ওই নার্স আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে ওই নার্স ঢাকা মেডিকেলের হাই ডিপেডেন্সি ইউনিটে কর্তব্যরত অবস্থায় ছিলেন। একপর্যায়ে পাশের ড্রেসিং রুমে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। সহকর্মীরা গোঙানির শব্দ পেয়ে তাঁকে সিলিং ফ্যান থেকে নামিয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করেন।

 

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬