সুইজারল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
সুযোগ-সুবিধা
*টিউশন ফি প্রদান করবে;
*প্রতি মাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করবে;
*কোর্স রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঁ;
অন্যান্য সব খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই (বছরে ১০ মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও
আবেদনের যোগ্যতা
*ইউএনআইএল (UNIL)-এ মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএলে (UNIL) স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে;
*একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে;
*ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে C1 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে;
*নতুন শিক্ষার্থী হতে হবে;
*CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
নিম্নলিখিত মাস্টার্স প্রোগ্রামগুলো UNIL স্কলারশিপের আওতাভুক্ত
*আন্তবিভাগীয় প্রোগ্রাম;
*কলা অনুষদ;
*জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান;
*ভূবিজ্ঞান ও পরিবেশ;
*ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান;
*সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান;
*আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন;
*ব্যবসায় ও অর্থনীতি অনুষদ;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।