আত্মহত্যা করলেন নরওয়ের রাজকুমারীর সাবেক স্বামী

২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৩ PM

© সংগৃহীত

নরওয়ের রাজকুমারী মার্থা লুইসের সাবেক স্বামী এবং দেশটির লেখক আরি বেহন আত্মহত্যা করেছেন। আত্মহত্যার এই বিষয়টি তার মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন যে, ৪৭ বছর বয়সী এই লেখক গতকাল বুধবার আত্মহত্যা করেছেন।

বেশ কয়েকটি উপন্যাস এবং নাটক রচনা করেছেন বেহন। তিনি ২০০২ সালে রাজকুমারী মার্থা লুইসকে বিয়ে করেন। দু’বছর আগেই তাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে।

জানা যায়, বেহন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি তার প্রকাশিত শেষ বই ইনফার্নোতে মানসিক সমস্যার বিরুদ্ধে তার লড়াই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।

তার মুখপাত্র দেশটির এনটিবি এজেন্সিকে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এএফপিকে জানান, এই ঘটনাটি সত্যিই খুব দুঃখজনক। আরি বেহনের কাছের লোকজনের তরফ থেকে আমাকে ঘোষণা করতে হচ্ছে যে, তিনি বুধবার আত্মহত্যা করেছেন।

তিন কন্যা সন্তান রয়েছে এই দম্পতির। ২০১৬ সালের আগস্টে তারা ডিভোর্সের ঘোষণা দেন। বুধবার বেহনের মৃত্যুর খবরে তার বন্ধু বান্ধব এবং বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এবং রাজপরিবারের তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

এক বিবৃতিতে নরওয়ের রাজা এবং রানীর তরফ থেকে জানানো হয়েছে, আরি বেহন বহু বছর ধরে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার সঙ্গে আমাদের খুব ভালো স্মৃতি জড়িয়ে আছে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬