এনআরসি করে মমতাকেই বাংলাদেশে পাঠানো হবে, বিজেপি নেতার হুঁশিয়ারি

২৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © টিডিসি ফটো

ভারতে চলমান নাগরিকত্ব আইনরে বিরোধিতা করায় পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা। যদিও নরেন্দ্র মোদি বলেছিলেন তার সরকার আসার পর থেকে সারা ভারতে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।’

তবে যে যাই বলুক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতারা তার পরোয়া না করেই এনআরসি নিয়ে হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন। নাগরিকত্ব আইনের সমর্থনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাহুল সিনহা।

মমতাকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।’

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬