স্কুল সময় ১০টা থেকে ৩টা: বৈঠকে বসছেন প্রধান শিক্ষকরা

২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ PM

বিদ্যালয়ের সময়সূচী সকাল ১০ হতে বিকাল ৩টা পর্যন্ত করাসহ বিভিন্ন বিষয়ে জরুরি সভার আহবান করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় পল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে (বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে) এই সভা অনুষ্ঠিত হবে।

সমিতির সভাপতি মো. বদরুল আলম (মুকুল) ও মহাসচিব মো. দেলোয়ার হোসেন (কুসুম) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে জানিয়েছেন।

সভায় আলোচনার বিষয়গুলো হলো- টাইমস্কেল মামলার আপিলের শুনানির নিস্পত্তি; বিদ্যালয়ের সময়সূচী সকাল ১০ হতে বিকাল ৩টা পর্যন্ত করা; চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরণ; সকল শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রতি ৩ বছর পূর্তিতে প্রদান।

তারা আরও জানায়, গত নভেম্বর মাসেই টাইমস্কেল সংক্রান্ত মামলার আপিলের শুনানির নিস্পত্তি শেষ হবার সম্ভাবনা ছিল। কিন্তু কজ লিষ্টে মামলার আপিলের শুনানির তালিকায় অনেক নিচে পড়ে থাকায় এবং মামলা নিস্পত্তি হতে কোর্টের দীর্ঘ সূত্রতার কারণে মামলার আপিলের শুনানি হতে সময় লেগে যাচ্ছে। শুনানি দ্রুত নিস্পত্তি করতে হলে মামলার তালিকার ক্রমিক নম্বর উপরের দিকে আনার ব্যবস্থা করতে হবে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬