নারকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪১ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ফিলিপিন্সে নারিকেলের তাড়ি খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়া তিন শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে কয়েক জন ক্রিসমাস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ক্রিসমাস পার্টি উদযাপনকালে তারা নারিকেলের তাড়ি খেয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ, লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। ফিলিপিন্সে ছুটির দিন ও উৎসবগুলোতে এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

বৃহস্পতিবার ও রবিবারের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে লেগুনার মেয়র মেয়র ভেনার মুনোজের তাগিদে জানিয়েছেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

ফিলিপাইনে তাড়ির অবৈধ উৎপাদন ও বিক্রির বেশ প্রচলন রয়েছে। অবৈধভাবে তৈরি এই তাড়ির সঙ্গে মিথানলের মতো বিপজ্জনক উপাদানও যোগ করে বিক্রির ফলে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর এই তাড়ি খেয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এ ব্যাপারে সর্তক করেছিল।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬