‘বিচারে প্রমাণ হয়েছে, যুবরাজ কাশোগিকে হত্যার নির্দেশ দেননি’

২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৫ PM
জামাল খাশোগি

জামাল খাশোগি © ফাইল ফটো

তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদির একটি আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) এ রায় ঘোষণা করা হয়। এছাড়া একই অভিযোগে আরও ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেছেন, বিচারের ক্ষেত্রে সৌদি আরব অন্য কোনো দেশের কথা শোনে না। নিজস্ব আইনে বিচার হয়। অন্য অনেক দেশ মনে করছে, বিচার প্রক্রিয়ায় সৌদি নেতৃত্বের হস্তক্ষেপ রয়েছে। এটি সঠিক নয়। বিচারে প্রমাণ হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান কাশোগিকে হত্যার নির্দেশ দেননি।

গত বছরের অক্টোবর মাসে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নিজের ভিসা সংক্রান্ত কাগজপত্র নবায়নের জন্য গেলে সেখানেই তাকে হত্যা করা হয়। কনসুলেটে খাশোগি যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল।

এদিকে তাকে হত্যার জন্য আগে থেকে বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা সৌদি থেকে ইস্তাম্বুল কনসুলেটে গিয়েছিলেন। এই হত্যার পর সৌদি আরব বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে, যার প্রভাব এখনও বহন করতে হচ্ছে দেশটিকে।

উল্লেখ্য, সৌদি বংশোদ্ভূত জামাল খাসোগি দি ওয়াশিংটন পোস্ট এর একজন সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি এক সময় আল-আরাব নিউজ চ্যানেল এর সাধারণ ব্যবস্থাপক এবং প্রধান সম্পাদকের পদে নিযুক্ত ছিলেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬