ভারতে আন্দোলনকারীদের পাশে প্রিয়াঙ্কা

২০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৬ PM

© টিডিসি ফটো

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের এই শুভেচ্ছাদূত গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টুইটারে একটি পোস্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে আছেন বলে জানান।

প্রিয়াঙ্কা বলেন, ‘প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করা আমাদের স্বপ্ন। শিক্ষা মানুষকে চিন্তার স্বাধীনতা দেয়। আমরা চাই, প্রত্যেক মানুষের যেন নিজের কণ্ঠস্বর থাকে। একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। আর মতপ্রকাশের জন্য সহিংসতার শিকার হওয়া একেবারেই অন্যায়। প্রতিটি কণ্ঠস্বর জরুরি। আর এই কণ্ঠস্বরগুলোই বদলে দেবে ভারতকে।’

পোস্টে প্রিয়াঙ্কা ‘কণ্ঠস্বর জোরালো হোক’ বলে হ্যাশট্যাগও করেন। এখন পর্যন্ত এই পোস্টটির নিচে প্রায় ২০ হাজার লাইক জড়ো হয়েছে। আর পোস্টটি রিটুইট করা হয়েছে তিন হাজারবার। এই টুইটের উত্তরে প্রায় এক হাজার মানুষ জানিয়েছেন, তাঁরাও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সহমত।

এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজকেও ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ বইছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বেঙ্গালুরুতে ও একজন লক্ষ্ণৌতে। আহত বহু মানুষ। এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬