ফুচকা বিক্রি করা ছেলেটির দাম এখন আড়াই কোটি

২০ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ PM
যশস্বী জসওয়াল

যশস্বী জসওয়াল

এক সময় মুম্বাইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করতেন। অভাব অনটনে পার করছিলেন দিন। কিন্তু ক্রিকেটের প্রতি একরকম নেশাই কাজ করতো তার মধ্যে। ক্রিকেটের টানে বারবার ছুটে যেতেন মাঠে। সেই ক্রিকেট নামক যাদুর কাঠির স্পর্শেই পরিণত হয়ে গেলেন সোনার টুকরোয়। বলছিলাম ভারতের যশস্বী জসওয়ালের কথা।

চলতি মৌসুমের আইপিএল কোটিপতি বানিয়ে দিয়েছে তাকে। ২০ লাখ টাকা বেস প্রাইজ হলেও তাকে দলে টানতে রাজস্থান রয়্যালসকে গুনতে হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা। এ যেন পুরোটাই রূপকথার গল্প। মাস দু’য়েক আগেও যেটি ছিল কল্পনা এখন সেটিই বাস্তব।

কীভাবে বদলে গেল এই ফুচকাওয়ালা ক্রিকেটারের ভাগ্য? চলুন তবে শুরু করি শুরু থেকেই...

বছর দুই আগে অর্থের টানে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসেন যশস্বী জসওয়াল। মুম্বাইয়ের রাস্তায় শুরু করেন ফুচকা বিক্রি। হাজার প্রতিকূলতার মধ্যেও ক্রিকেট খেলা ছাড়েননি। মুম্বাইয়ের মতো যায়গায় মাথা গোজার ঠাই হয়েছিল আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাব তাবুতে।

মাস দু’য়েক আগে বিজয় হাজারে ট্রফির এক ম্যাচে ঝাড়খন্ডের বিরুদ্ধে করেন ডাবল সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিই বদলে দেয় প্রতিভাবান এই ক্রিকেটারের ভাগ্য। রাজস্থান রয়্যালস পরিবারের নতুন সদস্য হয়ে সবার দৃষ্টি কেড়ে নিলেন সতেরো বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা যশস্বীর কাছে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশী ভারতীয় দল। কিন্তু ২০২০ আইপিএলে আজিঙ্কা রাহানেহীন রাজস্থান রয়্যালসে জস বাটলারের ওপেনিং পার্টনার হিসেবে যশস্বীকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী জানিয়েছিলেন, ‘রামলীলার সময় ফুচকা বিক্রি করে ভালোই অর্থ উপার্জন হত। তবে আমি চাইতাম আমার সতীর্থরা যেন আমার কাছে ফুচকা না খেতে আসে; কিন্তু কখনও কখনও তারা আসত। যদিও ওদের কাছে ফুচকা বিক্রি করতে খুব খারাপ লাগত আমার।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪টি হাফ সেঞ্চুরি, বিজয় হাজারে ওয়ানডে ট্রফিতে ২২৪ রান ও ৮ উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন যশস্বী। এরপর অক্টোবরে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে ১৫৪ বলে মারকাটারি ২০৩ রান করেন এই মুম্বাই ক্রিকেটার। যশস্বীর এই বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ১২টি ছক্কায়।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬