দিল্লিতে তাড়িয়ে গুলি করছে পুলিশ (ভিডিও)

১৯ ডিসেম্বর ২০১৯, ১০:০১ PM

© সংগৃহীত

ভারতে চলমান আন্দোলনে লক্ষ্ণৌতে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিলে পুলিশ বিক্ষোভকারীদের দমনে রাবার বুলেট, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই বিক্ষোভকারী। এ সময় আহত হন ২০ জনের বেশি।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া ট্যুডের।

ইন্ডিয়া ট্যুডের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার লকনৌয়ে শত শত মানুষ নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ আহত একজন মারা গেছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর দুজনকে মেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত মানুষ বিক্ষোভ করে। দিনভর দিল্লির বিক্ষোভ থেকে ১ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বেঙ্গালুরুর টাউন হল এলাকা থেকে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে তুলে নিয়ে গেছে পুলিশ। স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদবসহ দিল্লির রেড ফোর্ট এলাকা থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, বিতর্কিত এই আইনে মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের ব্যাপারে কিছু না বলায় ভারতজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। তবে বিক্ষোভের দাবানল বেশি ছড়িয়ে পড়েছে দেশটির সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

দেশটির বিভিন্ন প্রান্তের শত শত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই আইনের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে টানা বিক্ষোভ পালন করে আসছেন। তাদের এই বিক্ষোভে অক্সফোর্ড ও হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমর্থন দিয়েছেন।

ট্যাগ: ভারত
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬