রাস্তায় মাকে গাড়ির ধাক্কা, শিশুর কাণ্ডে অবাক সবাই (ভিডিও)

১৫ ডিসেম্বর ২০১৯, ০৫:৪০ PM

© সংগৃহীত

মায়ের সঙ্গে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল বড়জোর ৪ বছর বয়সী এক শিশু। আর এ সময় দ্রুতগতির একটি গাড়ি ঠিকসময়ে থামতে না পেরে সজোরে ধাক্কা দেয় শিশুটির মাকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান শিশুটির মা।

চোখের সামনে মায়ের এই আঘাত পাওয়ার দৃশ্যটি একেবারেই মেনে নিতে পারেনি শিশুটি। মুহূর্তেই প্রতিবাদী হয়ে ওঠে কোমলমতি শিশুটি।

ধাক্কা মারা গাড়িটিকে লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করে সে। যদিও তার ছোট্ট পায়ের লাথি টেরই পায়নি গাড়ির ভেতরে বসা চালক। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

ভিডিওটি দেখে যতটা না হেসেছেন; তার চেয়েও বেশি মায়ের জন্য এতটুকুন শিশুর টান, আকুতি আর প্রতিবাদী রূপ হতবাক করেছে নেটিজেনদের। প্রশংসায় ভাসছে সেই শিশু। অনেকেই তাকে ‘সত্যিকারে হিরো’ বলে সম্বোধন করছেন।

জানা গেছে, চীনে চংকিং শহরের একটি রাস্তার ঘটেছে এই ঘটনা। ট্রাফিক পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। ঘটনাটি দেখে নেটিজেনরা সমবেদনা জানাচ্ছেন। তবে অনেকেই বলছেন, জেব্রা ক্রসিংয়েও পথচারীরা নিরাপদ নয়! বিষয়টি ভয়ংকর।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬