সড়ক দুর্ঘটনায় নিভে গেল ৯ শিক্ষার্থীর জীবন প্রদীপ

২০ জুলাই ২০১৯, ১১:৪৭ AM

© সংগৃহীত

ভারতের পুনে শহরের নিকটস্থ পুনে-সোলারপুর সড়কে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নয় কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। খবর এনডিটিভির।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, শুক্রবার গভীর রাতে একটি গাড়িতে করে ছত্তিশগড়ের রাইগড় শহর থেকে পুনে শহরের দিকে আসছিল ওই নয় কলেজ শিক্ষার্থী। পুনে-সোলারপুর সড়কে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা নয় শিক্ষার্থীর সবাই ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীরা সবাই পুনে জেলার যাবাত গ্রামের বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ২২য়ের মধ্যে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬