ছয় বছরের ফিলিস্তিনী শিশুকে চাকায় পিষে মারল ইসরায়েলী

১৬ জুলাই ২০১৯, ০২:১২ PM

© পার্স টুডে

পশ্চিমতীরে গাড়ির চাকায় পিষে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে এক ইসরায়েলের নাগরিক। ঘটনার সময় ছয় বছর বয়সী ছোট্ট শিশু তারেক তার সাইকেল চালাচ্ছিল।

নিউজ পোর্টাল ‘কুদসনেট’ জানিয়েছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ছয় বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেওয়া হয়। তারকুমিয়া শহরটি ইসরায়েলের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত।

গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরণের বহু ঘটনা ঘটিয়েছে ইসরায়েলীরা। খবর: পার্স টডে।

গত এপ্রিলেও একজন ইসরায়েলের নাগরিক বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লরির চাকায় পিষে হত্যা করে। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬