দেশত্যাগে স্বামীর অনুমতি লাগবে না সৌদি নারীদের

১৪ জুলাই ২০১৯, ০৯:৪৫ PM

© সংগৃহীত

সৌদি সরকার দেশটির বিদ্যমান কঠোর অভিভাবকত্ব আইন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা যায়। যার মাধ্যমে রক্ষণশীল হিসেবে পরিচিত দেশটির নারীরা কোনও পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই দেশত্যাগ করতে পারবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সী নারীদের ভ্রমণের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে- তা এ বছরই উঠে যেতে পারে। পাশাপাশি ২১ বছর বয়সের নিচে পুরুষদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে কড়াকড়ি রয়েছে, সেটিও শিথিল করার হবে বলেও প্রতিবেদনটি জানায়।

নারীদের ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেয়ার এই বিষয় উল্লেখ গত মঙ্গলবার খবর প্রকাশ করেছে স্থানীয় সৌদি পত্রিকা ওকাজ।

সৌদি সরকার যদি তাদের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে এটা দেশটির মানুষজনের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলবে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ যে, পুরুষের অভিভাবকত্ব ব্যবস্থার কারণে সৌদির নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকতে হয়।

বিয়ে, বিবাহ বিচ্ছেদ এবং পাসপোর্ট পাওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এখনও সৌদি নারীদের পুরুষ অভিভাবকদের অনুমতি প্রয়োজন হয়। এমনকি এই ব্যবস্থার কারণে পারিবারিক এবং যৌন সহিংসতা বা শিশুর অভিভাবকত্বের মতো বিষয়গুলোও নারীদের জন্য কঠিন হয়ে ওঠে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬