প্রতি কেজি পনির ৭৯ হাজার টাকা!

০৪ জুলাই ২০১৯, ০৪:৫৪ PM

© সংগৃহীত

এক কেজি পনিরের দাম যদি ৭৯ হাজার টাকা হয়, তাহলে তা আর ক’জনের ঘরে থাকবে বলুন। প্রতি কেজি পনিরের দাম ৭৯ হাজার টাকা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য । কারণ এই পনির তো কোনো সাধারণ চিজ নয়, এ পনির তৈরি হয় গাধার খাঁটি দুধ দিয়ে।

সার্বিয়ার বলকান প্রজাতির একধরনের গাধার দুধ থেকে তৈরি হয় এই পনির। এই পনির তুলনামূলক ঘন, সাদা আর এর গন্ধ বেশ কড়া। উত্তর সার্বিয়ার জাসাভিচার এলাকার একটি খামারে দু’শোরও বেশি বলকান গাধার দুধ থেকে বছরে প্রায় ১৫ কেজি পনির তৈরি হয়। এই পনির মূলত এখানে আসা পর্যটকরা কিনে নিয়ে যান।

বিশেষ এই পনির প্রস্তুতকারী স্লোবোদান সিমিচের দাবি, বলকান গাধার দুধ থেকে তৈরি এই পনির উচ্চ পুষ্টিগুণ আর ওষধিগুণ সম্পন্ন। অ্যালার্জি, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে এই পনিরের জুড়ি নেই। তাই যাদের গরুর দুধে সমস্যা হয়, তারা অনায়াসেই গাধার দুধ খেতে পারেন।

বলকান গাধার দুধ থেকে পনির ছাড়াও প্রসাধনী তৈরি হয়। স্লোবোদান সিমিচ জানান, বলকান গাধা দিনে ১ লিটারেরও কম দুধ দেয়। তাছাড়া, বলকান গাধার দুধে ‘কেসিন’ নামের প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে। তাই এই দুধ দিয়ে পনির তৈরি করা বেশ কঠিন। তবে সমস্যা যাই থাকুক না কেন, এই পনিরেরর দামটাও তো কম নয়! বলকান গাধার দুধ থেকে তৈরি ১ কেজি চিজের দাম টাকার হিসাবে ৭৯,০০০ টাকা।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬