হঠাৎ উত্তর কোরিয়ায় প্রবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প!

৩০ জুন ২০১৯, ০১:৫৯ PM

© সংগৃহীত

হঠাৎ করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে দুই নেতা নিরস্ত্রীকরণ অঞ্চলে এক সংবাদ সম্মেলনে বসেন। কিম বলেন, তাদের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। খবর: বিবিসি।

উত্তর কোরিয়ার প্রবেশের মাধ্যমে প্রথম কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফররত প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে পৌঁছানোর আগে টুইটারে কিম জং উনের সঙ্গে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক জোনে ক্ষণিকের জন্য হলেও দেখা করার প্রস্তাব করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার অভ্যন্তরে যেতে পারাটা তার জন্য অত্যন্ত সুখকর হতে পারে। সেই কথার ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছেন তিনি।

রবিবার দুই কোরিয়ার সীমান্তে নিরস্ত্রীকরণ অঞ্চলে ট্রাম্প-কিমের সাক্ষাতের পর আলোচনায় বসেন দুই নেতা। ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পসহ জামাতা জারেড কুশনার সে সময় উপস্থিত ছিলেন।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে কিম বলেন, তাদের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের সব আলোচনায় এই সফর ইতিবাচক প্রভাব রাখবে বলে বিশ্বাস করি।’

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া সীমান্তে পা রাখতে নিজেকে গর্বিত মনে করছেন তিনি। কিমের উদ্দেশে তিনি বলেন, 'আপনার সঙ্গের এই মুহূর্ত উপভোগ করছি আমি।'

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে এবছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসার ঘোষণা দেন কিম।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬