ভোটের ফল বেরোতেই তিন মুসলিমকে গাছে বেঁধে পেটালেন গোরক্ষকরা

২৫ মে ২০১৯, ০২:০৪ PM

© সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ফল বের না হতেই গোরক্ষকদের তাণ্ডব শুরু হয়ে গেছে। গরু পাচারের অভিযোগে এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হয়েছে। দেশটির মধ্যপ্রদেশের সিওনিতে এ ঘটনা ঘটেছে।

এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এনিয়ে সর্বত্র সমালোচনার ঝড় বইছে। খবর: আনন্দবাজার।

ভূক্তভোগীরা জানিয়েছেন, তাঁদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক মহিলা-সহ তিন মুসলিম।

কোনও ভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে। তারপর তাঁদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা।

পরে তাঁদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয়। ধৃতদের দিয়েই বেধড়ক পেটানো হয় মহিলাকে। রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা। তারপরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে।

গোটা ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তাঁর টুইটে লেখেন, ‘মোদীর ভোটাররা এইভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।’

 

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬